বিজ্ঞাপন

এমপিও বকেয়া নিয়ে আপিল কমিটির শুনানি ৮ মার্চ, ২৯ শিক্ষক-কর্মচারীকে তলব

দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তি, বকেয়া প্রদান, এমপিও বন্ধ ও ছাড়করণের বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী ৮ মার্চ আপিল কমিটির শুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে অংশ নিতে এবং নিজেদের নিয়োগসহ সব নথি যাচাইয়ের জন্য দেশের বিভিন্ন অঞ্চলের ২৯ জন শিক্ষক ও কর্মচারীসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের তলব করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

এতে বলা হয়েছে, শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তি, বকেয়া প্রদান, এমপিও বন্ধ কিংবা ছাড়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই এই শুনানির আয়োজন করা হয়েছে। সভায় ২৯ জনের নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্যাদি ও নথিপত্র যাচাই করা হবে। 

তালিকায় থাকা শিক্ষক-কর্মচারীদের মধ্যে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের বারইপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গ্রন্থাগার) তাসিরুল ইসলাম, ঢাকার জুরাইন আশ্রাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অফিস সহকারী মো. ছালাম এবং রাজশাহীর বেলপুকুরিয়া মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ। এছাড়া তালিকায় কুমিল্লার মনতলী স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক জহিরুল ইসলাম, রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অফিস সহকারী মোহাম্মদ শাহ জালাল এবং বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মো. আব্দুর রাজ্জাকের নাম রয়েছে।

তালিকায় আরও নাম রয়েছে বরিশালের আলহাজ দলিল উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম, গাইবান্ধার আসাদুজ্জামান গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ এ কে এম গোলাম আযম এবং ব্রাহ্মণবাড়িয়ার বড়াইল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাজিদুল ইসলামের। এছাড়াও লালমনিরহাট, ঝালকাঠি, নারায়ণগঞ্জ, সাতক্ষীরা, দিনাজপুর, নাটোর, পিরোজপুর, চাঁদপুর, ভোলা, কুষ্টিয়া ও মাগুরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৯ জন শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানকে এই শুনানিতে অংশ নিতে বলা হয়েছে।

পড়ুন:অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ব্যান্ড ‘শিরোনামহীন’

দেখুন:বিশ্বের দীর্ঘতম ১০ মেট্রোরেল শহর কোনগুলো ? |

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন