মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় একটি পুকুর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ষোলঘর এলাকার মিনা বিবির পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করেন। পরে তারা দ্রুত শ্রীনগর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের কার্যক্রম শুরু করে।
পুলিশ জানায়, মরদেহটি অর্ধগলিত হওয়ায় তাৎক্ষণিকভাবে ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া জানান, “মরদেহটি উদ্ধারের কাজ চলমান রয়েছে। উদ্ধার শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পড়ুনঃশিক্ষার্থী, প্রতিবন্ধী ও বয়স্করা ট্রেন ও মেট্রোরেলে ২৫ শতাংশ ছাড় পাবে
ইমি/


