25.7 C
Dhaka
০৪/০৩/২০২৬, ২১:৪৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ত্রিশালে পুলিশ ফাঁড়ি নির্মাণ করা হবে ডা: লিটন এম পি

জনগণের নিরাপত্তার লক্ষ্যে আইন-শৃঙ্খলার উন্নয়নে ময়মনসিংহের ত্রিশাল বালিপাড়া ইউনিয়নে পুলিশ ফাঁড়ি নির্মাণ করার ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ ৭ আসনের জাতীয় সংসদ সদস্য ডা: মাহবুবুর রহমান লিটন ।

বিজ্ঞাপন

জাতীয় সংসদ সদস্য তিনি আরো বলেন ত্রিশালকে মাদক মুক্ত করতে হবে ।ঢাকা ময়মনসিংহ মহা সড়কসহ পৌর এলাকা যানজটমুক্ত করতে হবে।


বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা মাসিক সভায় ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য ডা: মাহবুবুর রহমান লিটন এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকীর সভাপতিত্বে আইনশৃঙ্খলা মিটিং এ অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিসনার ভুমি মাহবুবুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা,ত্রিশাল থানার ওসি তদন্ত গোলাম মোস্তফা রুবেল,ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মুজিব, কাঁঠাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী প্রমুখ।

পড়ুন- শরীয়তপুরে নড়িয়া খাদেম হত্যায় পীর শাহিন নুরী অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ

দেখুন- মোড় ঘুরিয়ে ভিন্ন কৌশলে যু/দ্ধে/র প্রস্তুতি ইরানের! 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন