23.1 C
Dhaka
০৫/০৩/২০২৬, ২৩:৫৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মা হওয়ার গুঞ্জনের মধ্যেই যুক্তরাষ্ট্রে গেলেন বুবলি

দেশে নেই ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। শোনা যাচ্ছে, দ্বিতীয় সন্তান সম্ভাবা অভিনেত্রী যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। শোবিজ জগতে গুঞ্জন, কন্যা সন্তানের মা হচ্ছেন বুবলি আর বাবা হচ্ছেন মেগাস্টার শাকিব খান।

শোনা যাচ্ছে, চলতি মাসের শুরুতেই সব কাজ গুছিয়ে যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছেন বুবলী। সন্তান জন্মদান পর্যন্ত সেখানেই থাকবেন তিনি।

গত বছর যুক্তরাষ্ট্রে বুবলী ও ছেলে বীরকে নিয়ে অবকাশ যাপনে ছিলেন শাকিব। এরপরই প্রকাশ্যে আসে বুবলীর অন্তসত্ত্বা হওয়ার খবর।

এদিকে ঢালিপাড়ার একটি সূত্র দাবি করছে, শাকিব খানের পরামর্শেই গর্ভকালীন সময়ের শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছেন বুবলী। এবার অভিনেত্রীর কন্যা সন্তান হতে পারে এমনটাও দাবি করা হয়েছে।

তবে এসব তথ্য বুবলি কিংবা শাকিব খানের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া যায়নি। বুবলীর মুঠোফোনে কল করা হলে রিসিভ করেননি নায়িকা।

গত কয়েক মাস ধরেই সিনেমার পাশাপাশি ফটোশুট, শোরুম উদ্বোধনসহ বিভিন্ন আয়োজনে বেশ ব্যস্ত সময় পার করতে দেখা গেছে বুবলীকে। তবে সব উপস্থিতিতেই নায়িকা তার বেবি বাম্প নিয়ে ভক্তদের বিশেষ নজরে ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : ইকরার সঙ্গে ব্যক্তিগত স্ক্রিনশট ফাঁস করলেন তিথি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন