বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় কারাগারে হাজতির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে শাহাজান মিয়া (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৭ মার্চ) সকালের দিকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত শাহাজান মিয়া জেলার বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেলা সুপার মো. মজিবুর রহমান জানান, গত বছরের ১৫ ডিসেম্বর জিআর-৫৩২/২৫,বিজয়নগর থানার একটি মামলায় তাকে আদালত জেলা কারাগারে পাঠায়। শনিবার সকালে সে অসুস্থ হয়ে পড়লে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পড়ুন- সৌদিআরব থেকে বাংলাদেশে আসার পথে দুবাইয়ে প্রবাসী শ্রমিক নিখোঁজ

দেখুন- রমজান ঘিরে নিত্যপণ্যের দাম এখনো লাগামছাড়া

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন