বিজ্ঞাপন

কালিয়াকৈরে ছুরিকাঘাতে পরিবহন শ্রমিক নিহত

গাজীপুরের কালিয়াকৈরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. আকাশ (২৫) নামে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। 

বিজ্ঞাপন

শনিবার দিবাগত রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটের দিকে টান কালিয়াকৈর ট্রাকস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আকাশ নওগাঁ জেলার বদলগাছী থানার নুনুজ গ্রামের মো. মজিদুল ইসলাম বাবুর ছেলে।

 তিনি কালিয়াকৈরের কুতুবদিয়া এলাকায় হিরু মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন এবং রাজধানী পরিবহন সার্ভিসে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে ডিউটি শেষে বাসায় ফেরার পথে  কালিয়াকৈর ট্রাকস্ট্যান্ড  এলাকায় কয়েকজন দুর্বৃত্ত আকাশের পথরোধ করে। এ সময় তাদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আকাশকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, “ছুরিকাঘাতে এক পরিবহন শ্রমিক নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পড়ুন:মেহেরপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন