বিজ্ঞাপন

ঘোড়াঘাটে অসুস্থ ও বাসি গরুর মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

দিনাজপুরের ঘোড়াঘাটে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে লেবু মিয়া নামের এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৮ মার্চ) দুপুরে উপজেলার ওসমানপুর বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত লেবু মিয়া উপজেলার নুরজাহানপুর রাজবাড়ি এলাকার খাদেম আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে মাংস ব্যবসায়ী লেবু মিয়া একটি মৃতপ্রায় গরু জবাই করে মাংস বিক্রি শুরু করেন। মাংসের মান দেখে ক্রেতাদের মনে সন্দেহ জাগলে তারা ভিড় জমান এবং বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করেন। স্থানীয়দের অভিযোগ ছিল, গরুটি জবাইয়ের আগেই মৃতপ্রায় ছিল এবং জনস্বাস্থ্যের জন্য এটি হুমকিস্বরূপ।

খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. রবিউল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাংসের নমুনা পরীক্ষা করেন। পরীক্ষা শেষে তিনি জানান, গরুটি বেশ বয়স্ক ছিল। জব্দকৃত মাংসগুলো টাটকা ছিল না; বরং কয়েকদিন আগে জবাই করে ফ্রিজে রাখা হয়েছিল।

পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় পশুর যথাযথ স্বাস্থ্য পরীক্ষা সনদ না থাকা এবং বাসি মাংস বিক্রির দায়ে ভোক্তা অধিকার বা সংশ্লিষ্ট আইনে ওই কসাইকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. রবিউল ইসলাম বলেন, “জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। পরীক্ষায় প্রমাণিত হয়েছে মাংসগুলো ফ্রিজে সংরক্ষিত ও নিম্নমানের ছিল। মানুষের স্বাস্থ্যের কথা বিবেচনা করে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় ব্যবসায়ীদের সরকারি নিয়ম মেনে স্বাস্থ্য পরীক্ষার সনদ নিয়ে পশু জবাই করার নির্দেশ দেওয়া হয়।

পড়ুন:সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’: নেত্রকোনার ৪ উপজেলায় নারী দিবস পালিত

দেখুন:কুমিল্লায় পূজা চলাকালীন সময়ে মন্দিরে ক/ক/টে/ল বি/ষ্ফো/র/ণ | 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন