জামালপুরের ইসলামপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু।
রবিবার বিকালে উপজেলার অডিটোরিয়াম মাঠে আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এমপি সুলতান মাহমুদ বাবু জিয়া পরিবার ও মুসলিম উম্মাহর জন্য দোয়া কামনা করেন। তিনি বলেন, আত্মশুদ্ধির এই পবিত্র মাসে সকল ভেদাভেদ ভুলে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করে স্বনির্ভর বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোস্তাফিজির রহমান। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাবের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সহ-সভাপতি শহিদুর রহমান ও জয়নাল আবেদীন সরকার এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন।
উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি নাফিজা সাফিজ বিনতির সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজমদৌওলা পালোয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক সরকার আলী মেম্বার, সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল।
এছাড়াও মহিলা দলের সভাপতি নাহিদা আক্তার খানম শোলেখা, কৃষক দলের সভাপতি রেহান আলী ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, যুবদলের আহ্বায়ক শেখ হেলাল, যুগ্ম আহ্বায়ক মাফুদুজ্জামান লুলু, সামিউল হক লাভলু ও হামিদুর রহমান মলিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাজহারুল ইসলাম বিপুল এবং ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহম্মেদ পাপনসহ দলীয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
পড়ুন:গাংনীতে এনসিপির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
দেখুন:কুমিল্লায় পূজা চলাকালীন সময়ে মন্দিরে ক/ক/টে/ল বি/ষ্ফো/র/ণ |
ইমি/


