বিজ্ঞাপন

শরীয়তপুরে সুরেশ্বরের পীর শাহিন নুরীর মুক্তির দাবিতে মানববন্ধন

শরীয়তপুরে সুরেশ্বরী খাদেম জয়নাল সরদার হত্যার ঘটনায় পীর শাহিন নুরীর মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯মার্চ) দুপুর সাড়ে ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভুক্তভোগী পরিবার ও পীরের ভক্তরা।

এসময় বক্তারা জানান,জয়নাল সরদার একজন ভাল মানুষ ছিলো। সুরেশ্বরী দরবার শরীফের পীর শাহীন নুরী এ ঘটনার সাথে কোনভাবেই জড়িত না। তাকে পরিকল্পিত ভাবে এই মামলায় অভিযুক্ত করা হয়েছে। তাকে অবিলম্বে মুক্তি দিয়ে প্রকৃত আসামীদের গ্রেফতার করে উপযুক্ত বিচারের দাবি জানান তারা।

বিবাদী পক্ষের আইনজীবী রোমান হোসেন বলেন, সুরেশ্বরীর জানশরীফ মাওলানার চতুর্থ ছেলে শাহীন নুরী। তারে চক্রান্ত করে এ মামলায় ঢোকানো হয়েছে। রবিন নামে একজনের ১৬১ জবানবন্দিতে তাকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু আদালতে রবিন স্বাক্ষী জবানবন্দিতে শাহীন নুরীর কোন সম্পৃক্ততা পায়নি। আজ আদালতে বাদীপক্ষ ৭ দিনের রিমান্ড চাইলে বিজ্ঞ আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে পরিকল্পিত মামলা থেকে তাকে মুক্তি দেয়া হউক।

এর আগে গত বছরের ২৪ অক্টোবর নড়িয়ার আটপাড়া এলাকার একটি ডোবা থেকে সুরেশ্বর দরবার শরীফের পীর সাইয়্যেদ শাহীন নূরীর ভক্ত জয়নাল সরদারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবার থেকে মামলা দায়ের করা হলে তদন্তে নামে পুলিশ।

বিজ্ঞাপন

পড়ুন : শরীয়তপুরে নড়িয়া খাদেম হত্যায় পীর শাহিন নুরী অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন