বিজ্ঞাপন

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেয়ার প্রক্রিয়া বৈধ, লিভ টু আপিল খারিজ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানিকে ব্যবস্থাপনায় দেওয়ার প্রক্রিয়ার বৈধতা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল (আপিলের অনুমতি) খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে টার্মিনালটির ব্যবস্থাপনা বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া বৈধই থাকল।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ মার্চ) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

এর আগে গত ২৯ জানুয়ারি বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চ (তৃতীয় বেঞ্চ) রুল খারিজ করে রায় ঘোষণা করেছিলেন।

মামলার নথি অনুযায়ী, গত ২৫ নভেম্বর শুনানি শেষে রায়ের জন্য ৪ ডিসেম্বর দিন ধার্য করেছিলেন হাইকোর্ট। ওইদিন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানিকে ব্যবস্থাপনায় দেওয়ার প্রক্রিয়ার বৈধতা নিয়ে রুলের ওপর বিভক্ত রায় দেন আদালত।

বিচারপতি ফাতেমা নজীব এ প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করলেও বিচারপতি ফাতেমা আনোয়ার রুল খারিজ করেন। ফলে ভিন্নমতপূর্ণ রায়ের কারণে বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। পরে নিষ্পত্তির জন্য তিনি বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চে বিষয়টি পাঠান।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। তার সঙ্গে ছিলেন আইনজীবী মো. আনোয়ার হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে ব্যবস্থাপনায় দেওয়ার প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে যুব অর্থনীতি ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হাসান রিট আবেদন করেন। ওই আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত ৩০ জুলাই রুল জারি করেন হাইকোর্ট।

পড়ুন: ত্রয়োদশ সংসদের যাত্রা শুরু আজ, ভাষণ দেবেন রাষ্ট্রপতি

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন