কুড়িগ্রামে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), কুড়িগ্রাম জেলা শাখার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের শহীদ ডাঃ মিলন সভাকক্ষে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক ডা. মাহফুজার রহমান মারুফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
অনুষ্ঠানটিতে সঞ্চলনায় ছিলেন ডাঃ রকিবুল হাসান বাঁধন।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তাফা, জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃ সোহেল হোসনাইন কায়কোবাদ।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ হাসিবুর রহমান হাসিব,কুড়িগ্রাম সদর হাসপাতালের তত্বাধায়ক ডাঃ মোঃ নূর নেওয়াজ আহম্মেদ,কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডাঃ স্বপন কুমার বিশ্বাস।
এছাড়া ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ(ড্যাব) কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক ডাঃ মোঃ মাহফুজার রহমান (মারুফ) এর সভাপতিত্বে অনান্য ডাক্তারদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ অমিত কুমার, ডাঃ মুকুল, ডাঃ কনা, ডাঃ রিমা, ডাঃ রাফি, ডাঃ মনিরা, ডাঃ মীম, ডাঃ আক্তারুজ্জামান, ডাঃ হীরা, ডাঃ রিপন, ডাঃ আল ইমরান, ডাঃ তিথি, ডাঃ মোঃ শহিদুল্লাহ, ডাঃ সাজ্জাদুর রহমান, ডাঃ আনিস, ডাঃ খুশি, ডাঃ জাহাঙ্গীর, ডাঃ মানিকসহ জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটির সার্বিক তত্তাবধায়নে ছিলেন ডাঃ জান্নাতুল ফেরদাউস মুন্নী।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

