বিজ্ঞাপন

৬৬ বছর বয়সে মা হচ্ছেন নীনা গুপ্তা?

ভারতীয় সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নীনা গুপ্তা ৬৬ বছর বয়সে অন্তঃসত্ত্বা, এমন একটি গুঞ্জন কয়েকদিন ধরে শোনা যাচ্ছে। বিষয়টি নিয়ে নেট মাধ্যমে নানা আলোচনা শুরু হলে অবশেষে মুখ খুলেছেন স্বয়ং অভিনেত্রী। এক প্রতিক্রিয়ায় তিনি এই খবরকে পুরোপুরি ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছেন। 

বিজ্ঞাপন

সম্প্রতি দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে স্বামী বিবেক মেহরার সঙ্গে হাজির হয়েছিলেন নীনা গুপ্তা। সেখানে আইভরি রঙের সিল্কের শাড়িতে তার কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে পেটের ওপর হাত রাখা অবস্থায় তাকে কিছুটা স্থূলকায় দেখাচ্ছিল। এরপরই নেটিজেনদের একটি অংশ দাবি করতে শুরু করেন, ৬৬ বছর বয়সী এই অভিনেত্রী মা হতে চলেছেন!

এই জল্পনা প্রসঙ্গে নীনা গুপ্তা জবাব দেন। মজা করে তিনি বলেন, বাস্তব জীবনে একটা ‘বধাই হো’ হলেই তো ভাল হতো!

উল্লেখ্য, ২০১৮ সালের জনপ্রিয় ছবি ‘বাধাই হো’-তে তিনি এমন এক নারীর চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি অনেক বয়সে গর্ভবতী হন। নিজের ছবির রেশ ধরেই মজার ছলে উত্তন দেন নীনা। 

তিনি এও স্পষ্ট করেন যে, সেদিন তার পরা শাড়িটির কাপড় বেশ মোটা ছিল, যার ফলে ছবিতে পেটের অংশ কিছুটা ফোলা দেখাচ্ছিল। বিষয়টি নিয়ে বিরক্ত না হয়ে বরং মজার ছলে তিনি বলেন, এই বয়সেও তাকে নিয়ে এমন আলোচনা হওয়া ইতিবাচক।

ব্যক্তিগত জীবনে স্পষ্টবাদী হিসেবে পরিচিত নীনা গুপ্তা ২০০৮ সালে দিল্লির ব্যবসায়ী বিবেক মেহরাকে বিয়ে করেন। এর আগে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে তার সম্পর্ক ছিল। তাদের একমাত্র কন্যা মাসাবা গুপ্তা বর্তমানে ভারতের অন্যতম জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘বাধাই হো’ সিনেমায় একজন বয়স্ক অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা ও জনপ্রিয়তা পেয়েছিলেন নীনা।

পড়ুন- মারা গেলেন প্রখ্যাত অভিনেতা অসীম

দেখুন- পালানোর পথ খুঁজছে ইসরাইল?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন