বিজ্ঞাপন

শীতলক্ষ্যায় গোসল করতে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে স্বাধীন (৩০) নামে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুরে বন্দর থানাধীন নবীগঞ্জ ঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে এ দুর্ঘটনা ঘটে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

নিহত স্বাধীন নবীগঞ্জ অলিম্পিয়ার্ড এলাকার বাসিন্দা মো. বাদল মিয়ার ছেলে। তিনি একই এলাকার মো. সেলিম মিয়ার টিনশেড বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। জীবিকার তাগিদে তিনি নারায়ণগঞ্জের পাঠানটুলী এলাকার রাজ অ্যাপারেলসে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার ছুটির দিনে বাসায় থাকায় ছোট ভাই শাহিদ (৯)-কে সঙ্গে নিয়ে নবীগঞ্জ ঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন স্বাধীন। একপর্যায়ে নদীর স্রোতে তলিয়ে গেলে শাহিদ চিৎকার শুরু করে। তার ডাক শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর বিকেল সাড়ে ৪টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের মামা মো. জাকির হোসেন বলেন, স্বাধীন সামান্য সাঁতার জানত। স্থানীয়দের কাছে শুনেছি, গোসল করার সময় নদীর স্রোতে পড়ে তলিয়ে যায়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর নৌ থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি, সাঁতার কাটতে গিয়ে সে আর তীরে ফিরতে পারেনি। মরদেহে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : সুনামগঞ্জে বাবার পাশ থেকে নিখোঁজ ১১ মাসের শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন