বিজ্ঞাপন

রমজানের তাৎপর্যে চরপুটিমারীতে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে স্থানীয় মাওলানা নূরউদ্দিন সাহেবের বাড়ির প্রাঙ্গণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চরপুটিমারী ইউনিয়ন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইসলামপুর উপজেলা শাখার সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্ব শাখার সাবেক ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুর রহমান ওমর।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পবিত্র রমজান মাস মহাগ্রন্থ আল-কোরআন নাজিলের মাস। কোরআন ও সুন্নাহর আলোকে জীবন গড়ে তোলাই মানুষের জীবনের সবচেয়ে বড় অর্জন। তিনি আরও বলেন, ছাত্রশিবির শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়; বরং ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সভাপতির সমাপনী বক্তব্যে নাজমুল ইসলাম বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। এই মাসের শিক্ষা ধারণ করে ব্যক্তি ও সমাজে নৈতিকতা প্রতিষ্ঠায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বদ্ধপরিকর। তিনি সবাইকে রমজানের শিক্ষা গ্রহণ করে কোরআন ও সুন্নাহর আলোকে জীবন গড়ে তোলার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক শিব্বীর বিন জিয়া, ইউনিয়ন জামায়াতের দক্ষিণ শাখার সেক্রেটারি আক্রাম হোসেন, উত্তর শাখার সেক্রেটারি মাসুদ রানা সহ স্থানীয় নেতাকর্মীরা।

ইফতার মাহফিলে বিশ্বজগতের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন জামিয়া মফিজিয়া মাদ্রাসার মোহতামিম মুফতি আবু রায়হান।

বিজ্ঞাপন

পড়ুন : জামালপুরে দলবদ্ধ ধর্ষণ মামলার রায়ে তিনজনের মৃত্যুদন্ড দিয়েছে আদালত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন