বন্দরে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জের বন্দরে মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। মিছিল থেকে মাদক কারবারে জড়িত ব্যক্তিদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে হুঁশিয়ারি দেওয়া হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুমা উপজেলার ধামগড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়ামাটি পশ্চিমপাড়া বায়তুন নূর জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে ভাংতি স্ট্যান্ড ও কুটিরবন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় মসজিদের সামনে এসে শেষ হয়।

মিছিল থেকে নয়ামাটি পশ্চিমপাড়া ও ভাংতি ব্রিজসংলগ্ন কুটিরবন এলাকায় মাদক কারবারে জড়িত ব্যক্তিদের এ কারবার ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে, এমন ব্যক্তিদের বাড়িতে গিয়ে তাঁদের পরিবারের সদস্যদেরও সতর্ক করেন এলাকাবাসী।

বিক্ষোভ মিছিলে বায়তুন নূর জামে মসজিদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ বাতেন, কোষাধ্যক্ষ শহিদুল্লাহ মোল্লা, সহকারী কোষাধ্যক্ষ মজিবুর রহমান, মোতাওয়াল্লি মোহাম্মদ ইসহাক, প্রধান উপদেষ্টা মতিন শাহেদ, ব্যবসায়ী মনিরুজ্জামান পায়েল ও মোহাম্মদ সবুজসহ স্থানীয় বাসিন্দা ও যুবসমাজের সদস্যরা অংশ নেন।

বিজ্ঞাপন

পড়ুন : চট্টগ্রাম বন্দর এলাকায় শ্রমিক দলের আনন্দ মিছিল

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন