বিজ্ঞাপন

খুব অল্প সময়ের মধ্যে বন্ধ পাটকল গুলো চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, পাট আমাদের ঐতিহ্য ও আমাদের সংস্কৃতি এটি আমাদের জীবনের সাথে মিশে আছে, এই সোনালী আঁশের মাধ্যমে বাংলাদেশের পরিচিতি ছিল একসময়। আজকে এটা প্রায় অনেকটা পিছিয়ে গিয়েছে । বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের নির্বাচনী প্রতিশ্রুতিতেই ছিল আমাদের পাটকল বন্ধ মিলগুলো আবার চালু করা এই খাতে বৈচিত্র্য এনে কর্মসংস্থান সৃষ্টি করা। আপনারা জানেন ২০০১ সালে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়ে প্লাস্টিক কে নিষিদ্ধ করা হয়েছিল তার ধারাবাহিকতায় আমরা আবার মানুষকে প্লাস্টিকের বিরুদ্ধে জনমত গড়ে তুলে আমরা এই চট ও পাটের দ্রব্যাদি ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করব। ইতিমধ্যে আন্ত: মন্ত্রণালয় এবং সরকারের বিভিন্ন অফিসে পাটপণ্যের ব্যবহার বাড়াতে আমরা উদ্যোগী হচ্ছি। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় যেসব জায়গায় পাট ও চটের ব্যবহার করা যায় সেগুলো নিশ্চিত করব।

‎তিনি আরো বলেন, আমাদের সরকারের বয়স খুবই কম তবুও আমরা বিভিন্ন ধরনের পরিকল্পনা করছি যাতে খুব অল্প সময়ের মধ্যে এগুলো দৃশ্যমান হয়। পাশাপাশি পাট ও পাটের বীজের উৎপাদন বৃদ্ধি করা, বন্ধ মিল কারখানা গুলো চালু করা, কর্মসংস্থান সৃষ্টি করার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছি।

‎শনিবার (১৪ মার্চ) দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়ায় টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

‎এ সময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, গণপূর্ত বিভাগ পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ শহীদুল ইসলাম, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, পৌর বিএনপির আহবায়ক আব্দুল মান্নান হাওলাদার, সদস্য সচীব মাসুদ রানা পলাশ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লবসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

পড়ুন- সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদ ফ্লোরে আলোচনা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেখুন- রাশিয়া-চীনের সুরক্ষা বলয়ে ইরান, ছুঁতেও পারবেনা যুক্তরাষ্ট্র!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন