বিজ্ঞাপন

ঝিনাইদহে ট্রেনের ধাক্কায় লাটা চালক নিহত, আহত ১

ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ইঞ্জিনচালিত গাড়ি (লাটা হাম্বা) চালক নিহত এবং তার হেল্পার আহত হয়েছেন। রবিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বড়বামনদাহ ছোট রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, কালীগঞ্জ উপজেলার এ এম বি এম ব্রিক্সের একটি ইঞ্জিনচালিত গাড়ি ইট নিয়ে কোটচাঁদপুরের বড়বামনদাহ গ্রামে আসে। ইট নামিয়ে ফেরার পথে গাড়িটি রেললাইনের ওপর উঠলে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই গাড়ির চালক আলাউদ্দিন নিহত হন এবং তার হেল্পার গুরুতর আহত হন।


নিহত আলাউদ্দিন কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত হেল্পারকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠান। খবর পেয়ে কোটচাঁদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পড়ুন- ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়ে বিবেচনায় রয়েছে: শিক্ষামন্ত্রী

দেখুন- ইরানের বিরুদ্ধে যু/দ্ধে নামছে সৌদি, আন্তর্জাতিক সব খবর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন