জামালপুরের ইসলামপুর উপজেলা সরকারি ৫০ শয্যা হাসপাতালে ভর্তি অসহায় ও দুস্থ রোগীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মানবিক এ উদ্যোগ নেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সম্ভাব্য মেয়র প্রার্থী আবির আহম্মেদ বিপুল মাস্টার।
সোমবার (১৬ মার্চ) বিকেলে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন তিনি। এ সময় রোগী ও তাদের স্বজনদের মাঝে এক আন্তরিক ও মানবিক পরিবেশের সৃষ্টি হয়।
ইফতার বিতরণকালে বিপুল মাস্টার বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অনেক রোগী ও তাদের স্বজনরা নানা সীমাবদ্ধতার কারণে ঠিকমতো ইফতার করতে পারেন না। সেই বিষয়টি বিবেচনা করেই তাদের পাশে দাঁড়াতে এবং রমজানের আনন্দ ভাগাভাগি করতে এই ছোট উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, গত বছরও হাসপাতালের রোগীদের সঙ্গে ইফতার করার সুযোগ পেয়েছিলেন, যা তাকে মানবিক কর্মকাণ্ডে আরও অনুপ্রাণিত করেছে।
তিনি আরও বলেন, অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত রাখতে এবং মানুষের পাশে থাকতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন, সিনিয়র সাংবাদিক আব্দুস সামাদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহম্মেদ পাপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত যুগ্ম আহ্বায়ক জনি শাহ, সাবেক ছাত্রনেতা আল আমিন, ইসলামপুর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি পিয়াস, ইসলামপুর পূজা উদযাপন ফ্রন্ট কমিটির সাধারণ সম্পাদক পলাশ বন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেন মোজাদ্দেদ, সোয়াইব, লোহানসহ আরও অনেকে। মানবিক এ উদ্যোগে হাসপাতালের রোগী ও স্বজনদের মাঝে স্বস্তি ও কৃতজ্ঞতার অনুভূতি প্রকাশ পায়।
পড়ুন:শৈলকুপায় শতাধিক ভ্যানচালকের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
দেখুন:হা/ম/লা/য় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নি/হ/তে/র দাবি ইরানের!
ইমি/


