বিজ্ঞাপন

পূর্বাচলে শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিসের উদ্বোধন করলেন নৌ পরিবহণ প্রতিমন্ত্রী

আসন্ন পবিত্র ঈদ উল ফিতরে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও হয়রানিমুক্ত করতে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে কাঞ্চন সেতু সংলগ্ন শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের জন্য বিশেষ লঞ্চ সার্ভিসের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজিব আহসান ফিতা কেটে এ সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, সংস্থাটির পরিচালক এ কে এম আরিফ উদ্দিন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা পুলিশের এসএসপি (গ সার্কেল) মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সবজেল হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিরা ঘাট এলাকা পরিদর্শন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, “শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে বরিশাল রুটে লঞ্চ চলাচল পরীক্ষামূলকভাবে শুরু করা হয়েছে, যা ঈদের আগ পর্যন্ত চালু থাকবে। যদিও এটি আপাতত পরীক্ষামূলক উদ্যোগ, তবে ঘাটটির অবকাঠামো স্থায়ী ব্যবহারের উপযোগী করেই প্রস্তুত করা হয়েছে। ভবিষ্যতে এটিকে পূর্ণাঙ্গভাবে চালুর পরিকল্পনা রয়েছে।”
তিনি আরও জানান, এ উদ্যোগের ফলে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালের ওপর দীর্ঘদিনের চাপ উল্লেখযোগ্যভাবে কমবে। একইসঙ্গে সদরঘাটমুখী সড়কগুলোতে যানজটও হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, দেশের গুরুত্বপূর্ণ ৩০০ ফিট সড়কের সঙ্গে সরাসরি সংযুক্ত হওয়ায় শিমুলিয়া ঘাটে যাতায়াত ব্যবস্থা সহজ ও দ্রুত। ফলে নারায়ণগঞ্জ, গাজীপুর, উত্তরা, নরসিংদীসহ আশপাশের বিস্তীর্ণ এলাকার যাত্রীরা এই ঘাট ব্যবহার করে স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছাতে পারবেন।
যাত্রীদের নিরাপত্তা ও ভোগান্তি কমাতে ঘাট এলাকায় সার্বক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলেও জানান তিনি। এছাড়া টিকিট ব্যবস্থাপনা ও যাত্রীসেবায় অনিয়ম রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন এ সার্ভিস চালুর ফলে ঈদযাত্রায় বিকল্প নৌপথ তৈরি হওয়ায় যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এটি শুধু সাময়িক উদ্যোগ নয়—ভবিষ্যতে দেশের দক্ষিণাঞ্চলগামী নৌযাত্রায় একটি কার্যকর কেন্দ্র হিসেবে গড়ে উঠবে রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট।

বিজ্ঞাপন

পড়ুন:ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত

দেখুন:প্রতারণার শিকার হয়ে নিজেই শুরু করেন প্রতারণা

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন