দিনাজপুর মুয়াজ্জিন ও খাদেম কল্যাণ পরিষদের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুয়াজ্জিন ও খাদেমদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে মুয়াজ্জিন ও খাদেমদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
আজ বুধবার সকাল সাড়ে ১১টায় শহরের মুন্সিপাড়া একাডেমী স্কুল মাঠ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় ইমাম সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি মাওঃ মতিউর রহমান কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর কোতোয়ালি থানার ওসি (অফিসার ইনচার্জ) মোহাম্মদ নূরনবী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোস্তফা কামাল মিলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার সেক্রেটারী মুফতি মুহাম্মদ খাইরুজ্জামান, গোলাপবাগ মদিনাতুল উলুম কওমী মাদ্রাসার মুহতামিম মোহাম্মদ শোয়াইব ও মুয়াজ্জিন ও খাদেম কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে হাফেজ মাওলানা মোঃ শওকত আলী, বেকারি মালিক মোঃ মোস্তফা সরকার, মুয়াজ্জিন ও খাদেম কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ মনসুর আলী হেলাল, সাংগঠনিক সম্পাদকমোঃ শাহজালালসহ অন্যান্য অতিথি ও মুয়াজ্জিন ও খাদেম কল্যাণ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


