রশিদাবাদে ইদ্রিস মিয়ার সমর্থনে নির্বাচনী আলোচনা মডেল ও মাদকমুক্ত ইউনিয়ন গড়ার অঙ্গীকার

কিশোরগঞ্জ সদর উপজেলার ১ নং রশিদাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী, রশিদাবাদ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ ইদ্রিস মিয়ার সমর্থনে এক বিশাল নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ব্রাহ্মণ কচুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই সভা প্রাণবন্ত হয়ে ওঠে।

নুরুল ইসলাম সরকারের সভাপতিত্বে এবং কিশোরগঞ্জ জেলা তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক আহমদ হেলালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আসন্ন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইদ্রিস মিয়া।

বিজ্ঞাপন

সভায় বিশেষ অতিথি ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জেলা উলামা দলের সভাপতি ও ১ নং রশিদাবাদ ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আজহার উদ্দিন, বিএনপির নেতা মোঃ হলুদ মিয়া, ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোহেল ভূঁইয়া, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ পলাশ মিয়া, সমাজ সেবক মোঃ মাহবুব মোল্লা, মোঃ গেস উদ্দিন মিয়া, ৯ নং ওয়ার্ডের মোঃ মিনহাজ উদ্দিন, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মোঃ মোস্তফা, ৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আফাজ মোল্লা,এবং বিএনপির নেতা মোঃ হারিস মিয়া প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে অতীতের স্মৃতিচারণ করে বলেন, ২০১৬ সালে মোঃ ইদ্রিস মিয়া বিএনপি থেকে মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে সাধারণ মানুষের সুখ দুঃখের সাথী হয়েছেন। বিশেষ করে তিনি নিজের অর্থায়নে এলাকার গরিব, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং সাধ্যমতো সহযোগিতা করেছেন। বক্তারা আরও উল্লেখ করেন, দলের দুঃসময়ে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছেন। গত ৪ আগস্টের আন্দোলন সংগ্রামে রাজপথে থাকাকালীন তার শরীরে প্রায় ৫৭টির মতো ছররা গুলি লাগে যা দলের প্রতি তার ত্যাগ ও সাহসিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এমন ত্যাগী ও পরীক্ষিত নেতাকে আসন্ন নির্বাচনে দলীয় সমর্থন ও জনগণের ভোটে বিজয়ী করার আহ্বান জানান বক্তারা।

আবেগঘন ও মানবিক বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইদ্রিস মিয়া বলেন, ২০১৬ সালে বিএনপির মনোনয়নে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আমি আমার সাধ্যমতো আপনাদের সেবা করার চেষ্টা করেছি। এলাকার রাস্তাঘাট, কালভার্ট নির্মাণসহ অবকাঠামোগত নানা উন্নয়নে কাজ করেছি। সেই সময় ইউনিয়ন পরিষদকে মাদক, চুরি ও ছিনতাইমুক্ত রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছি।

বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য, বর্তমানে এলাকায় মাদক, চুরি ও ছিনতাইয়ের প্রবণতা কিছুটা বেড়ে গেছে, যা আমাদের সমাজ ও তরুণ প্রজন্মের জন্য হুমকিস্বরূপ। আমার দল যদি আসন্ন নির্বাচনে আমাকে সমর্থন দেয় এবং রশিদাবাদ ইউনিয়নের সম্মানিত জনগণ যদি আমাকে পুনরায় নির্বাচিত করেন, তবে আমি সবাইকে সাথে নিয়ে রশিদাবাদ ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। এই ইউনিয়নকে শতভাগ মাদক ও ছিনতাইমুক্ত করা হবে।

এলাকার সার্বিক নিরাপত্তা, সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি উপস্থিত সবার দোয়া ও সমর্থন কামনা করেন। সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে সভার সমাপ্তি ঘটে।

পড়ুন : ১২ দিনে সারাদেশে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন