29.4 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১৮:০৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ।

বিজ্ঞাপন

আজ বুধবার (২৩ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করেছেন। প্রধান উপদেষ্টা এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেনের মধ্যে সাম্প্রতিক বৈঠকের সময় আলোচনা করা মূল বিষয়গুলো অনুসরণ করেছেন।

হেলেন লাফেভ প্রধান উপদেষ্টাকে বলেন, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে এবং সফর সংক্রান্ত বিষয়ে আলোচনা করবে।

এ সময় ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের কথা উল্লেখ করেন। তিনি বলেন, এরই মধ্যে ৬টি প্রধান সংস্কার কমিশন তাদের কাজ শুরু করেছে এবং তারা অংশীজনদের সঙ্গে সংস্কার বিষয়ে পরামর্শ করছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন