বিজ্ঞাপন

ঈদের দিনে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঈদুল ফিতরের দিনে প্যারোলে মুক্তি পেয়ে জাহেদ হোসেন ঠাকুর (চয়ন) নামে এক স্বেচ্ছাসেবকলীগ নেতা বাবার জানাজায় অংশগ্রহণ করেছেন। শনিবার (২১ মার্চ) বিকালে উপজেলার সদর ইউনিয়নের বড়দেওয়ান পাড়া এলাকায় এ ঘটনা। জাহেদ হোসেন ঠাকুর উপজেলার সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদে রয়েছেন। তিনি সদর ইউনিয়নের বড়দেওয়ান পাড়া এলাকার জাহাঙ্গীর হোসেনের একমাত্র ছেলে।

স্থানীয়রা জানায়, স্বেচ্ছাসেবক লীগ নেতা স্বেচ্ছাসেবকলীগ নেতা জাহেদ হোসেন ঠাকুর একটি হত্যা মামলায় ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে রয়েছেন। শনিবার ভোরে তার বাবা জাহাঙ্গীর ঠাকুর (৬৫) ইন্তেকাল করেন। এই অবস্থায় বাবার জানাজা ও দাফন সম্পন্ন করতে পরিবারের পক্ষে থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করা হয়। তাদের আবেদনের প্রেক্ষিতে জাহেদ হোসেন ঠাকুরকে বেলা দুইটা হতে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সাড়ে ৩ ঘণ্টার জন্যে প্যারোলে মুক্তির অনুমোদন দেয় এডিএম। অনুমতি পাওয়ার পর জাহেদ হোসেন ঠাকুরকে কারাগার থেকে বাড়িতে নিয়ে আসা হয়। তিনি বাবার জানাজা ও দাফনে অংশগ্রহণ করেন।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত মনজুর কাদের ভূইয়া জানান, বাবার জানাজায় অংশ নিতে এক আসামীকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। পরে বিকেল ৫টার দিকে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : ঈদে হাসপাতালগুলোকে স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা অধিদপ্তরের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন