বিজ্ঞাপন

ঈদের ছুটিতেও থেমে থাকেনি স্বাস্থ্যসেবা: সোনারগাঁয়ে জরুরি প্রসূতি সেবায় জন্ম নিল নবজাতক

পবিত্র ঈদুল ফিতর ২০২৬-এর ছুটিকালেও স্বাস্থ্যসেবা কার্যক্রম থেমে থাকেনি। সরকারি নির্দেশনার আলোকে সোনারগাঁ উপজেলাজুড়ে জরুরি স্বাস্থ্যসেবা, বিশেষ করে প্রসূতি সেবা, নিরবচ্ছিন্নভাবে চালু রাখা হয়।

বিজ্ঞাপন

পরিবার পরিকল্পনা অধিদপ্তর-এর নির্দেশনায় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের অধীন সব ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে জরুরি সেবা অব্যাহত রাখা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, সাদিপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দুটি স্বাভাবিক প্রসব সম্পন্ন হয়েছে। এছাড়া শম্ভপুরা ইউনিয়ন ও নোয়াগাঁও ইউনিয়ন কেন্দ্রগুলোতে একটি করে স্বাভাবিক প্রসব সেবা প্রদান করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মা ও নবজাতক সবাই সুস্থ রয়েছে।

এছাড়াও সেবাগ্রহীতাদের পরিবার পরিকল্পনা, পুষ্টি এবং ANC (গর্ভকালীন) ও PNC (প্রসব-পরবর্তী) সেবা নিয়মিতভাবে প্রদান করা হয়েছে।

উপজেলার এক পরিবার কল্যাণ পরিদর্শিকা জানান, ঈদের ছুটির মধ্যেও তারা কেন্দ্রগুলোতে অবস্থান করে দায়িত্ব পালন করেছেন, যাতে কোনো সেবাগ্রহীতা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন।

ছুটিকালীন সময়ে জরুরি সেবা পেয়ে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনিরা মুক্তা এবং সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান।

অন্যদিকে, নারায়ণগঞ্জ জেলার পরিবার পরিকল্পনা বিভাগের জরুরি সেবা কার্যক্রম তত্ত্বাবধান করেন জেলা উপ-পরিচালক শহিদুল ইসলাম।

পড়ুন: দ্য ইকোনমিস্টের প্রতিবেদন: ইরান যুদ্ধে ট্রাম্পের সামনে কঠিন পথ, নেই সহজ সমাধান

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন