বিজ্ঞাপন

সীমান্তে ভারতীয় প্রতিবন্ধী আটক, ফেরত নিতে রাজি নয় বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভীষণ সীমান্ত থেকে এক ভারতীয় প্রতিবন্ধী নাগরিককে আটক করেছে বিজিবি। তাকে ফেরত নিতে অস্বীকৃতি জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (২২ জুন) বিকালে নওগাঁ ১৬ বিজিবি ব্যাটলিয়নের বিভীষণ বিওপির সদস্যরা তাকে সন্দেহজনকভাবে সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করার সময় আটক করে।

আটক ব্যক্তি ভারতের বিহার রাজ্যের মধুপুরা জেলার উধা কিশানগঞ্জ থানার সাহাপুর গ্রামের মৃত অরবিন্দ প্রসাদ সিংয়ের ছেলে শ্রী শ্রীজিব কুমার সিং (৫৫)। সোমবার সন্ধ্যায় আটক ভারতীয় নাগরিককে গোমস্তাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে জানিয়েছে বিজিবি। পরে বিজিবির দায়ের করা মামলায় মঙ্গলবার (২৩ জুন) বিকেলে তাকে আদালতে সোপর্দ করে গোমস্তাপুর থানা পুলিশ।

স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও বিজিবি সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করছিল। আটক ভারতীয় নাগরিক শ্রীজিব কুমার সিং।

সোমবার বিকালে রাধানগর ইউনিয়নের টমপাড়া মোড়ে স্থানীয়রা বিজিবিকে খবর দেয়। পরবর্তীকালে বিজিবি তাকে আটক করে ভারতে ফেরত পাঠানোর জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করলেও সাড়া দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পরে থানায় হস্তান্তর করে বিজিবি।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, বিজিবি তাকে সীমান্ত এলাকা থেকে আটক করে থানায় হস্তান্তর করেছে। হিন্দি ভাষায় কথা বলায় ধারণা করা হচ্ছে তিনি ভারতীয় নাগরিক। বিজিবি তার বিরুদ্ধে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগ তুলে মামলা করেছে। আটক ব্যক্তি সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করছিল বলে জানান ওসি।

বিজ্ঞাপন

পড়ুন : যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধে ডিএসসিসি, বিডি ক্লিন ও রেড ক্রিসেন্টের যৌথ কার্যক্রমের উদ্বোধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন