শেরপুরে নবগঠিত ভেটস ক্লাবের উদ্দোগে ও ( Care for paws) কেয়ার ফর পস সহযোগিতায় বিনামূল্যে পোষা কুকুর ও বিড়ালের র্যাবিস ভ্যাকসি ও সব ধরনের স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে।
২৩ মার্চ সোমবার শেরপুর শহরের নিউমার্কেটস্থ ( Care for paws) কেয়ার ফর পস ক্লিনিকে প্রধান অতিথি হিসেবে প্রাণীসম্পদের উপপরিচালক (লেজিসলেশন, প্রশাসন/নিবন্ধন/সার্টিফিকেশন),ডাঃ মোঃ মউদুদুর রহমান খান উপস্থিত থেকে সকাল ১০টা হতে দুপুর ২ টা পর্যন্ত অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তার দ্বারা বিনামূল্যে পোষা কুকুর ও বিড়ালের র্যাবিস এর টিকা, কৃমিনাশক এবং স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা প্রাণী সম্পদ অফিসার ডা: মো: রেজওয়ানুল হক ভূঁইয়া, জামালপুর জেলা প্রাণী সম্পদ অফিসার ডা: মো: সানোয়ার হোসেন,শেরপুর সদর উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা:পলাশ কান্তি দও,সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা: ওয়ালিফা জাহান কনা সহ শেরপুর ভেটস ক্লাবের নব গঠিত সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্য বৃন্দ। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রধান অতিথি ডাঃ মোঃ মউদুদুর রহমান খান তার বক্তৃতা কালে বলেন র্যাবিস একটা জুনুটিক রোগ, তা প্রাণি থেকে মানুষে ছড়ায়, তাই পোষা প্রাণীকে এবং মানুষকে জলাতঙ্ক রোগের হাত থেকে রক্ষা করতে টিকা প্রদানের কোন বিকল্প নেই এবং শেরপুর ভেটস ক্লাবের এই উদ্যোগকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহবান জানান।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

