২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে পটুয়াখালীতে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ২৫ মার্চ) বেলা ১১ টায় শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ, সিভিল সার্জন ডাঃ মোঃ খালেদুর রহমান মিয়া, প্রশাসক জেলা পরিষদ ও সভাপতি জেলা বিএনপি স্নেহাংশু সরকার কুট্টি, পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুয়েল রানা, বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক সাইফুল্লাহ, এবি পার্টির সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মো: কামাল হোসেন, ইসলামি আন্দোলন পটুয়াখালী জেলা শাখার সভাপতি মোঃ সেলিম হাওলাদার ও এনসিপি পটুয়াখালী জেলা শাখার যুগ্ম আহবায়ক বশির উদ্দিন।
বক্তারা নতুন প্রজন্মেকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নিজেদের বিবেক বুদ্ধি দিয়ে জানা ও বোঝার জন্য আহবান জানান। সঠিক ইতিহাস ধারন ও লালন করার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন সরকারি দপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
পড়ুন:নেত্রকোনায় নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময়
দেখুন:ভেসে উঠেছে ইরানের মি/সা/ই/ল সিটি, আন্তর্জাতিক
ইমি/


