নওগাঁয় সপ্তাহব্যাপী বইমেলা শুরু হয়েছে। প্রথম দিন দর্শনার্থীদের আগমনে মেলা প্রাঙ্গন মুখরিত হয়ে উঠেছিল।
বুধবার (২৫ মার্চ) বিকেল ৬টায় স্থানীয় সামাজিক সংগঠন একুশে পরিষদের উদ্যোগে নওগাঁ কৃষ্ণধন (কেডি) সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ বইমেলা শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি করেন অ্যাডভোকেট ডিএম আব্দুল বারী। এসময় নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, নওগাঁ সরকারি কলেজের উপাধ্যক্ষ এস এম মোজাফ্ফর হোসেন, সংগঠনের উপদেষ্টা ডা: ময়নুল হক দুলদুল, কায়েস উদ্দিন, প্রকৌশলী গুরুদাস দত্ত, সাধারণ সম্পাদক এমএম রাসেলসহ অন্যান্যরা।
মেলার উদ্বোধন শেষে সন্ধ্যায় শতকণ্ঠে বাংলার গান পরিবেশিত হয়।
আয়োজকরা জানান- মেলায় বই, খাবার ও হ্যান্ডিক্রাফট এবং ক্ষুদ্র ও কুটির শিল্পসহ ৫০টি দোকান রয়েছে। এরমধ্যে ৩০টি বইয়ের দোকান রয়েছে। এছাড়া শিশুদের জন্য রয়েছে বিভিন্ন রাইডস। সপ্তাহব্যাপী মেলায় নানা অনুষ্ঠানমালা দিয়ে সাজানো হয়েছে।আয়াজনে থাকছে শিক্ষার্থীদের জন্য ভাষার গান, সাধারণ জ্ঞান, গদ্যপাঠ ও হাতের সুদর লেখা প্রতিযোগীতা, আলোচনা ও নৃত্যানুষ্ঠান সহ নানা আয়োজন। এছাড়া গুনিজনদের একুশে পরিষদ পদক ও পুরস্কার প্রদান করা হবে।
পড়ুন : পরিকল্পিত নওগাঁ শহর গড়ার প্রতিশ্রুতি মেয়র পদপ্রার্থী মিজানুর রহমানের


