বিজ্ঞাপন

টাঙ্গাইলে রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক কর্মশালার সনদ ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইলে রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক কর্মশালার সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বুৃধবার বিকেলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা শাখার উদ্যোগে কুমুদিনী সরকারি কলেজের মিনায়তনে এ পুরস্কার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এম. এস. ওয়ায়েদুল হক নাসির।

কুমুদিনী সরকারি কলেজের অধ্যক্ষ খলিলুর রহমানের সভাপতিত্বে বিশেষ উপস্থিত ছিলেন, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক জিয়াউল হক শাহীন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না এবং কলেজের উপাধ্যক্ষ আব্দুর রাজ্জাক প্রমুখ।

এসময় ৫৩ জনকে সনদ ও পুরষ্কার বিতরণ করা হয়।

এর আগে কুমুদিনী কলেজের অভিভাবক ছাউনির উদ্বোধন করা হয়।

এসময় শিক্ষক, শিক্ষার্থী এবং রেড ক্রিসেন্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পড়ুন : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাটল বাস সেবা চালু

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন