মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ছয়টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় দলের কেন্দ্রীয় নেতাসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচিও ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচির অংশ হিসেবে ২৬ মার্চ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। একই দিনে দেশের বিভিন্ন স্তরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
পড়ুন: স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আর/


