ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলী আজম (৪৫)কে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাত একটার দিকে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের সিন্দুরা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ও ডিবির যৌথ দল।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আলী আজমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি পলাতক ছিলেন। বুধবার গোপনে তার বাড়িতে এসেছিলেন। খবর পেয়ে পুলিশ ও ডিবির যৌথ টিম অভিযান পরিচালনা করে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
তিনি আরও জানান, গ্রেফতারের পর আলী আজম অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। পরে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে বৃহস্পতিবার সকালে তাকে আবারও হাসপাতালে চেকআপ করে আদালতে প্রেরণ করা হয়েছে।
পড়ুন:হিলিতে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত
দেখুন:মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সং/ঘ/র্ষ
ইমি/


