সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালি জাতির গৌরবময় ইতিহাসের এক উজ্জ্বল মাইলফলক। তিনি বলেন, স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে শোষণমুক্ত, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়াই বর্তমান সরকারের অঙ্গীকার।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১১টায় বিশ্বনাথ উপজেলা অডিটোরিয়াম-এ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা অর্থবহ করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মুক্তিযোদ্ধাদের সম্মান ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি দেশের প্রতিটি মানুষের কাছে স্বাধীনতার সুফল পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনায় গড়ে তুলতে তিনি সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শুরুতে তিনি উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করেন, যা পুরো আয়োজনকে এক আবেগঘন পরিবেশে রূপ দেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. লুৎফুর রহমান, থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. ময়নুল হক, যুক্তরাজ্য বিএনপি নেতা আব্দুল বাছিত বকুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুন এবং মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ওয়াহিদ আলীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয় এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
পড়ুন:হিলিতে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত
দেখুন:মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সং/ঘ/র্ষ
ইমি/


