ভেদরগঞ্জে যথাযথ মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনি, উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন। মহিষার গণ কবরে শ্রদ্ধা নিবেদন, সকাল ৯টায় উপজেলার শহীদ ইমন হোসেন আকাশ মিনি স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, এর পরে একই স্থানে পুলিশ, আনসার,ফায়ার সার্ভিসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে কুচকাওয়াজ ও শরীর চর্চ্চা প্রদর্শিত হয়। বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় শহীদ পরবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান।
উপজেলা নির্বাহী অফিসার হাফিজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সফিকুর রহমান কিরণ। এ সময় সংসদ সদস্যের সহধর্মিণী ফারহানা কাদির রহমান লাবন্য, সহকারী কমিশনার ভুমি কেএম রাফসান রাব্বি, ভেদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার, সখিপুর থানার অফিসার ইনচার্জ মুহিদুল ইসলাম সহ বিভিন্ন দপ্তর প্রধান, উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পড়ুন : ভোলায় মহান স্বাধীনতা দিবসে ছাত্রশিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


