কুষ্টিয়ায় নাসিরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় কুমারখালী থানায় মামলা

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় কুমারখালী থানায় মামলা দায়ের করা হয়েছে। গত ৭ অক্টোবার রাতে জাতীয় নাগরিক পার্টি কুষ্টিয়া শাখার আহ্বায়ক জান্নাতুল ফেরদাউস টনি বাদী হয়ে মামলটি করেন। মামলায় ২০/২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ অক্টোবর রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী কুষ্টিয়ার ঐতিহ্যবাহী লালন শাহের মাজার পরিদর্শনে আসেন। তিনিসহ এনসিপির অন্যান্য নেতৃবৃন্দ মাজার পরিদর্শন শেষে মাজারের মুল ফটক দিয়ে রাত ৮.১৫টায় বের হওয়ার সময় অজ্ঞাতনামা আসামিরা পূর্বপরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায়। হামলাকারী আসামিরা নাসিরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ করে এবং লাঠি, বাঁশ, পাইপ, বাটাম, লোহার রড, পাথর ও দেশীয় অস্ত্র দ্বারা হামলা ও মারধর করে। এসময় তাঁর ব্যবহৃত গাড়ী ভাংচুর করা হয়। পরে পুলিশ প্রহরায় মাজার প্রাঙ্গন থেকে নিরাপদে বের হন তিনিসহ সঙ্গে থাকা অন্যান্য নেৃবৃন্দ। পরবর্তীতে রাতে কুমারখালী থানায় মামলা দায়ের করতে গেলে সেখানেও অজ্ঞাতনামা হামলাকারীরা থানা ঘেরা করে ভয়ভীতি ও হুমকি দেয়। নিরাপত্তার স্বার্থে থানা থেকে বের হয়ে আসতে বাধ্য হই। নিরাপত্তাজনিত পরিস্থিতি অনুকুলে থাকা থাকায় এজাহার করতে বিলম্ব হয়।

কুমারখালী থানার ওসি জামালউদ্দিন বলেন, আসামি গ্রেপ্তারে চেষ্টা করছি, এখনও কেউ গ্রেপ্তার হয়নি।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমারখালী উপজেলার ছেঁউড়িয়াস্থ লালন আখবাড়িতে বেড়াতে এসে হামলার শিকার হন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এসময় তাকে বহন করা গাড়ি ভাঙচুর করা হয়। এসময় তার দিকে ডিম নিক্ষেপেরও ঘটনা ঘটে। পরে পুলিশের সাহায্যে এলাকা ত্যাগ করেন তিনি। এদিকে, কুষ্টিয়ায় ‘নাসিরুদ্দীন পাটওয়ারীর উপর হামলার কথা স্বীকার করে জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত বলেছেন, নাসিরুদ্দীন পাটওয়ারীকে আমারই এক ছোট ভাই মেরেছে। তিনি বলেন, নাসিরুদ্দীন পাটওয়ারী,আপনারা কিছুদিন আগে দেখেছেন, কুষ্টিয়ায় এসে উত্তম-মাধ্যম খেয়ে চলে গেছে। উত্তমমাধ্যম দিয়েছে, আমি জোর গলায় বলতে পারি আমারই এক ছোট ভাই ছিল। গতকাল বৃহস্পতিবার দুপুরে মিরপুর উপজেলার আমলা সরকারি কলেজে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

পড়ুন : পাঁচ দিনের ব্যবধানে আবারও সোনার দাম বাড়ল

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন