বিজ্ঞাপন

কুষ্টিয়ায় আ.লীগ নেতা আজম‌কে গুলি

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫২) না‌মে এক আওয়ামী লীগ নেতা‌কে গু‌লি ক‌রে‌ছে দুর্বৃত্তরা। রবিবার(২৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে আমলা ইউনিয়‌নের সদরপুর বাজারে এ ঘটনা ঘটে। শ‌ফিকুল ইসলাম একই ইউনিয়‌নের বিলআমলা গ্রামের মৃত আবুল মন্ডলের ছেলে। তি‌নি আমলা ইউনিয়ন আওয়ামী লী‌গের সা‌বেক সাধারণ সম্পাদক। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বিজ্ঞাপন

ঘটনাস্থল থে‌কে তিন রাউন্ড তাজা গু‌লি,ম‌্যাগ‌জিন ও মটরসাইকেল উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে,সন্ধ‌্যায় শ‌ফিকুল ইসলাম সদরপুর বাজা‌রে অব‌স্থিত তার ব‌্যবসা প্রতিষ্ঠা‌নে ছি‌লেন। এ সময় ক‌য়েকজন তা‌কে প্রতিষ্ঠা‌ন থে‌কে বাইরে ডে‌কে নেন। এর কিছুক্ষণ প‌রেই তাঁকে লক্ষ‌্য ক‌রে গু‌লি চা‌লি‌য়ে পা‌লি‌য়ে যায়। প‌রে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তা‌কে উদ্ধার ক‌রে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতা‌লের আবা‌সিক চি‌কিৎসা কর্মকর্তা(আরএমও) হোসেন ইমাম বলেন,‌ডান চো‌খ,বাম চোয়া‌ল ও উপর পে‌টে গু‌লি‌ করা হ‌য়ে‌ছে। ধারণা করা হ‌চ্ছে পে‌টে লাগা গু‌লি ভেত‌রের রক্তনালী‌কে ইনজুরড ক‌রে‌ছে। যার কার‌ণে প্রচুর রক্তক্ষরণ হ‌চ্ছে। অবস্থা আশঙ্কাজনক। তাঁ‌কে ঢাকায় রেফা‌র্ড করা হ‌য়ে‌ছে। জান‌তে চাইলে সহকারী পু‌লিশ সুপার(মিরপুর সা‌র্কেল) মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার ব‌লেন,ঘটনার তদন্ত চল‌ছে। ঘটনাস্থল থে‌কে তিন‌ রাউন্ড তাজা গু‌লি ও ম‌্যাগ‌জিন উদ্ধার করা হ‌য়ে‌ছে।

পড়ুন:চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ডে দেওয়া হবে জ্বালানি তেল

দেখুন:গাজীপুরে জ্বালানি তেল মজুতকারীদের কঠোর হুশিয়ারি দিলেন এমপি রনি |

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন