বাংলাদেশ নারকোটিক্স কন্ট্রোল সার্ভিস এসোসিয়েশন (BANCSA) এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রবিবার ঢাকায় অনুষ্ঠিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নবম গ্রেড হতে তদূর্ধ্ব অফিসারগণ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হন মোঃ রাজিউর রহমান, উপপরিচালক, ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়, ঢাকা এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন রাজিব মিনা, উপপরিচালক (প্রশাসন), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রধান কার্যালয়।
সিনিয়র সহসভাপতি পদে মোঃ মানজুরুল ইসলাম এবং মোহাম্মদ খোরশিদ আলম, সহসভাপতি পদে বিপ্লব কুমার মোদক, মুহাম্মদ খালেদুল করিম ও পলাশ পাল এবং সাংগঠনিক সম্পাদক পদে মো: এমদাদুল ইসলাম মিঠুন জয়ী হন।
এছাড়া অন্যান্য কর্মকর্তাদের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ আবু জাফর এবং মোঃ আসলাম হোসেন কোষাধ্যক্ষ পদে মো: জাকির হোসেন, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক পদে ড. মোঃ আবু সাঈদ মিয়া (ঢাকা বিভাগ), মোঃ সিরাজুল মোস্তফা (চট্টগ্রাম বিভাগ), এস কে ইফতেখার মোহাম্মদ উমায়ের (খুলনা বিভাগ), মোঃ নজরুল ইসলাম (রাজশাহী বিভাগ), মোঃ নাজমুল ইসলাম (বরিশাল বিভাগ), দপ্তর সম্পাদক পদে মোঃ আব্দুল হালিম রাজ, প্রচার সম্পাদক পদে মো: বেলাল হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মোঃ মেহেদী হাসান, গবেষণা ও প্রকাশনা পদে মোঃ আহসানুল কবির বুলবুল, সমাজকল্যাণ সম্পাদক পদে মোসা: সুমি খাতুন, আইন সম্পাদক পদে আইন কর্মকর্তা মো: আশরাফুল আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এস এম রাজিবুর রহমান, মহিলা বিষয়ক পদে কাশফিয়া আলম, প্রশিক্ষণ, উচ্চ শিক্ষা ও আন্তর্জাতিক সম্পাদক পদে আদনান জোবায়ের এবং আপ্যায়ন সম্পাদক পদে কাজী দিদারুল আলম নির্বাচিত হন।
অতিরিক্ত পরিচালক জনাব মোঃ জাফরুল্লাহ কাজল প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন।
খুব শীঘ্রই নির্বাচিত কমিটি আনুষ্ঠানিক অভিষেকের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা যায় ।
পড়ুন: আরও একটি পদ্মা সেতুসহ আসছে ৩ মেগা প্রজেক্ট
আর/


