আশুলিয়ায় ডিবি পুলিশের হাতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
সোমবার (৩০ মার্চ) দুপুরে আশুলিয়ার ইয়ারপুরের ঘোষবাগ এলাকায় এই বিশেষ অভিযানটি পরিচালনা করাহয়।
আটককৃত, সুমন ভূইয়া (৩২) আশুলিয়া থানাধীন,ঘোষবাগ এলাকার মোঃ সিদ্দিকুর রহমান ভূইয়ার ছেলে।
ডিবি পুলিশ জানায়, দুপুরে ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশের বিশেষ অভিযান পরিচালন কালে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ঘোষবাগ এলাকা থেকে মোঃ সুমন ভূইয়া (৩২) নামের পেশাদার মাদক ব্যবসায়ীকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট আনুমানিক মূল্য ১৫০০০/- টাকাসহ গ্রেফতার করা হয়।
এবিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম বলেন,
আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।
পড়ুন:দিনাজপুরের ঘোড়াঘাটে বালুবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা সিলিন্ডারবাহী ট্রাকের,হেলপার নিহত
দেখুন:চা বিক্রি করে সংসার চলে দিনাজপুরের জনপ্রতিনিধির |
ইমি/


