বিজ্ঞাপন

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: সাবেক ডিআইজিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাযজ্ঞ, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ওপর নৃশংস হামলা ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল জলিল মণ্ডলকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে ধানমন্ডিতে নিজ বাসা থেকে ডিবির একটি দল তাকে আটক করে। পরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানান, শাপলা চত্বরের হামলা ও হত্যা মামলায় তাকে আসামি করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান।

পড়ুন: হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন