বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে রাজধানী ঢাকা। এ সময় রাজধানীর এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ১৫৮, যা মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
বুধবার (১ এপ্রিল) সকাল সোয়া ৮টার দিকে বৈশ্বিক বায়ুদূষণ পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তালিকায় দেখা যায়, ঢাকার বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য, বিশেষ করে শিশু, প্রবীণ এবং শ্বাসকষ্ট বা হৃদরোগে আক্রান্তদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
তালিকার শীর্ষে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই, যার একিউআই স্কোর ২৩৫—এটি ‘খুব অস্বাস্থ্যকর’ স্তরে। দ্বিতীয় স্থানে ভারতের কলকাতা (১৬৫), তৃতীয় চীনের সাংহাই (১৫৮) এবং চতুর্থ স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু (১৫৩)। এরপরই পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা।
এ ছাড়া তালিকার অন্যান্য শহরের মধ্যে রয়েছে—ইন্দোনেশিয়ার জাকার্তা (১৪২), মিয়ানমারের ইয়াঙ্গুন (১৩৭), চীনের উহান (১৩২), ভারতের দিল্লি (১২৪) এবং রাশিয়ার ক্রাসনোইয়ার্স্ক (১১২)।
পড়ুন: ৭০ সালেও তেলের দামে ধাক্কা লেগেছিল, এবারের পরিস্থিতি আরও ভয়াবহ
আর/


