বিজ্ঞাপন

২ গোলে এগিয়ে থাকা বাংলাদেশ মাঠ ছাড়ল হার নিয়ে

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপের প্রথম ম্যাচটায় বাংলাদেশ জয়ই পেতে যাচ্ছে! এর বাইরে কেউ কি কিছু ভেবেছিল? থাইল্যান্ডের বিপক্ষে ৬৮ মিনিট পর্যন্ত ২-০ গোলের লিড ছিল লাল সবুজের প্রতিনিধিদের। সেই বাংলাদেশ মাঠ ছাড়ল হারকে সঙ্গী করে।

৬৯ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল হজমের পরও জয়ের পাল্লা বাংলাদেশের দিকেই ঝুঁকে ছিল। বড়সড় ধাক্কাটা লাগে ৭৬ মিনিটে আবার পেনাল্টিতে গোল হজম করলে। এর তিন মিনিট পর থাইল্যান্ড ৩-২ গোলে এগিয়ে গিয়ে সবার ভাবনাই বদলে দেয়। ‘জয়ই পেতে যাচ্ছে’ থেকে কথাটা হয়ে যায় ‘বাংলাদেশ তাহলে হারতেই যাচ্ছে’!

হেরেই মাঠ ছেড়েছে বাংলাদেশ। পিছিয়ে পড়ার পর একটি গোল করে লড়াইয়ে ফেরার সুযোগ থাকলেও থাইল্যান্ডের জালে আর বল জড়াতে পারেনি। ৪ এপ্রিল পরের ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে চীনের। ৭ এপ্রিল গ্রুপ পর্বের শেষ ম্যাচ ভিয়েতনামের বিপক্ষে। বাকি দুই ম্যাচ দিয়ে অন্তত সেরা তিনে থাকতে পারলে কোয়ার্টার ফাইনালে উঠার একটা সুযোগ থাকবে তাদের।

থাইল্যান্ডের থাম্মাসাত স্টেডিয়ামে বাংলাদেশ প্রথম গোলটি করে ম্যাচের ৩৬ মিনিটে। মমিতা খাতুনের থ্রো পাস ধরে ডি বক্সের মাঝখান থেকে ডান পায়ের শটে জাল খুঁজে নেন মোসাম্মত সাগরিকা। এই লিড নিয়েই বিরতিতে যায় তারা।

বিরতিতে ফেরার ৫ মিনিটের মাথায় বাংলাদেশ দ্বিতীয় গোলটি করে। এবারের গোলটিও সাগরিকার, তাকে অ্যাসিস্ট করেন উমেলা মারমা। এরপর থাইল্যান্ডের কামব্যাম। ৬৮ মিনিটে থাইল্যান্ড পেনাল্টি পেয়েছিল সুরুভী আরফিনের ভুলে, ৭৬ মিনিটে ফাউল করে পেনাল্টি উপহার দেন নবিরন খাতুন। প্রথম পেনাল্টিতে কুরিসারা লিম্পাওয়ানিচ ও দ্বিতীয়টিতে রিনিয়াফাত গোল করেন। ওপেন প্লে থেকে শেষ গোলটি পিচায়াতিদা মানোওয়াঙ্গের।

বিজ্ঞাপন

পড়ুন : নেপালের স্বপ্ন ভেঙে চুরমার করে ফাইনালে বাংলাদেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন