বিজ্ঞাপন

যুদ্ধবিরতির প্রস্তাব দেয়ার দাবি প্রত্যাখ্যান ইরানের

‘ইরান যুদ্ধবিরতির প্রস্তাব’ দিয়েছে বলে মার্কিন প্রেসিডেন্টের দেয়া বক্তব্য প্রত্যাখ্যান করেছে ইরান।

ডনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের ‘নতুন শাসনব্যবস্থার প্রেসিডেন্ট’ ((মাসুদ পেজেশকিয়ান) যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

এর প্রেক্ষিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, যুদ্ধবিরতির এই অনুরোধের দাবিটি অসত্য এবং ভিত্তিহীন। খবর বিবিসি’র।

যুদ্ধ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশে ভাষণ দেয়ার আগে ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের নতুন শাসকগোষ্ঠীর প্রেসিডেন্ট, যিনি তার পূর্বসূরিদের চেয়ে অনেক কম উগ্রপন্থি এবং অনেক বেশি বুদ্ধিমান, তিনি যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতি চেয়েছেন!

রিপাবলিকান এই নেতা দাবি করেন, হরমুজ প্রণালী ‘খোলা, মুক্ত এবং নিরাপদ’ না হওয়া পর্যন্ত কোনো যুদ্ধবিরতি হবে না।

বিজ্ঞাপন

পড়ুন :  ইরানের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন: ডোনাল্ড ট্রাম্প

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন