বিজ্ঞাপন

সুরিয়াবোতে পূর্ব শত্রুতার জেরে নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে হামলা চালিয়ে নারীসহ ৬ জনকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। গত ১৫ আগষ্ট শনিবার রাতে উপজেলার সুরিয়াবো এলাকায় এমন ঘটনা ঘটে।

রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সুরিয়াবো এলাকার বাসিন্দা মৃত আরাফাতের ছেলে রউফ মিয়া (৫৫), জানান, পূর্বশত্রুতার জেরে একই এলাকার কবিরের স্ত্রী সামসুন্নাহার, তার ছেলে শরীফ (৪০), আয়নাল হকের ছেলে কাউসার (২৫), মোশারফ, আলমের ছেলে আকাশ (২৫), মোহনের ছেলে কবির (৬০), বাবু (৫০), মীর মনিরের ছেলে শহিদুর (৬০), সহিদুরের ছেলে মীর মাসুম (২৭)সহ অজ্ঞাতনামা ৪ /৫ জন হাতে থাকা দা, লোহার রড, চাপাতি, সুইজ গিয়ার চাকু ইত্যাদি দেশীয় অস্ত্র নিয়ে গত ১৫ আগষ্ট রাত ১০ টার দিকে অতর্কিত হামলা চালায়। এতে রউফ মিয়া, সাগর তানভীর, আলী আকবর (৬২), আবুল হোসেন, মায়ারানী (৪০) সহ ৬ জনকে কুপিয়ে জখম করে হামলাকারীরা। এসময় গ্রামবাসী এগিয়ে এলে হামলাকারীরা জীবননাশের হুমকী দিয়ে পালিয়ে যায়৷ পরে আহতদের উদ্ধার করে রূপগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্তদের মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রতিউত্তর পাওয়া যায়নি।

রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএইচ এম সালাহউদ্দিন বলেন, পৃথক অভিযোগ পেয়েছি। তদন্ত চলমান।

বিজ্ঞাপন

পড়ুন : সুনামগঞ্জে ৫০ হাজার টাকার চুক্তিতে বৃদ্ধ হত্যার অভিযোগ, পুত্রবধূসহ গ্রেপ্তার ৩

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন