বিজ্ঞাপন

লতিবাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ককে তুলে নিয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন

লতিবাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. বাবুল মিয়াকে দোকান থেকে তুলে নিয়ে গিয়ে হত্যার উদ্দেশ্যে নৃশংস হামলার প্রতিবাদে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার ২ এপ্রিল সকাল ১১ টায় কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

লতিবাবাদ ইউনিয়নবাসীর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক কারবারি এবং পাসপোর্ট অফিসের দালালদের বিরুদ্ধে প্রতিবাদ করায় বাবুল মিয়াকে টার্গেট করা হয়। ব্যানারে উল্লেখ করা হয় যে, শহীদুল ইসলাম শহীদ চেয়ারম্যানের নেতৃত্বে তাকে তার নিজস্ব দোকান থেকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে তার ওপর বর্বরোচিত হামলা করে হাত পা ভেঙ্গে দেওয়া হয়।

বিক্ষুব্ধ এলাকাবাসী এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের দ্রুত বিচারের দাবি জানান। মানববন্ধনে উপস্থিত নারী-পুরুষ নির্বিশেষে ব্যানার হাতে শ্লোগান দেন এবং প্রশাসনের প্রতি লতিবাবাদ ইউনিয়নকে সন্ত্রাস ও দালালমুক্ত করার আহ্বান জানান।
বক্তারা বলেনএকজন প্রতিবাদী কণ্ঠস্বরকে দমানোর জন্য যেভাবে দিনের আলোতে তুলে নিয়ে গিয়ে হামলা করা হয়েছে, তা অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

বাবুল কে হাত পা ভেঙ্গে দেওয়ার ঘটনার প্রতিবাদে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মানববন্ধন থেকে হুশিয়ারি দেওয়া হয়েছে যে, অবিলম্বে দোষীদের গ্রেফতার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

পড়ুন- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিল চেয়ে চিঠি আদালত অবমাননাকর: চিফ প্রসিকিউটর

দেখুন- সীতাকুণ্ডে ১৫ মাসে আশঙ্কাজনক হারে বেড়েছে অপরাধের মাত্রা 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন