জামালপুরের ইসলামপুর উপজেলায় ফসলের অনুপুষ্টি ব্যবস্থাপনা বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) ইসলামপুর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে ফসলের সুষম পুষ্টি ব্যবস্থাপনা, মাটির স্বাস্থ্য উন্নয়ন এবং পুষ্টিসমৃদ্ধ কৃষি উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল তুলে ধরা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের মাঠপর্যায়ে কার্যকর ভূমিকা রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
কর্মসূচিটি ‘জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (GESMIN)’ প্রকল্পের আওতায় আয়োজন করা হয়। অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রাম (ANCP)-এর মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
প্রশিক্ষণে বক্তব্য রাখেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ.কে.এম মোর্শেদুর রহমান, ইসলামপুর উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল ফয়সাল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌরি তানিয়া মৌ এবং জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব।
প্রশিক্ষণটি পরিচালনা করেন জেসমিন প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মো. খলিল উল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন বিজনেস ডেভেলপমেন্ট অফিসার রবিউল আউয়াল ও আবিদ হাসানসহ সংশ্লিষ্টরা।
বক্তারা জানান, এ ধরনের প্রশিক্ষণ কৃষকদের পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদনে উদ্বুদ্ধ করবে এবং স্থানীয় বাজার ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পড়ুন- ‘এপ্রিলে জ্বালানির সংকট নেই, ফুয়েল কার্ড দিতে চালু হচ্ছে অ্যাপ’
দেখুন- ইরানের পক্ষে না থাকায় দুবাই ও আবুধাবির ১২০ বিলিয়ন ডলার ক্ষতি!


