বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে খুলনা জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন হুরে জান্নাত। তিনি সদ্য বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আ. স. ম. জামশেদ খোন্দকারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
বিজ্ঞাপন
হুরে জান্নাত বিসিএস (প্রশাসন) ২৭তম ব্যাচের একজন অভিজ্ঞ কর্মকর্তা। খুলনার জেলা প্রশাসক হিসেবে যোগদানের আগে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে উপসচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, হুরে জান্নাতের নিজ জেলা দিনাজপুর।


