হামের উপসর্গ নিয়ে এক দিনে চার শিশুর মৃত্যু হয়েছে। এ সময় ২৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ৬৮৫ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ২৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। মারা গেছেন চার শিশু।
তবে, এই চার শিশুর মৃত্যু হামে হয়েছে কি না সেটি নিশ্চিত হতে পারেনি স্বাস্থ্য অধিদপ্তর। তাদের মধ্যে হামের উপসর্গ ছিল।
এদিকে চলতি বছরের ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ৩ হাজার ৭০৯ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এরমধ্যে ৫৮৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, হাম উপসর্গ নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত ২৭ শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ জন।
এদিকে ঢাকাসহ দেশের বেশকিছু জেলায় হঠাৎ করেই শিশুদের মধ্যে হামে আক্রান্ত হওয়ার প্রবণতা দেখা দিয়েছে। টিকা দেওয়ার পরেও অনেক শিশু এই রোগে আক্রান্ত হওয়ায় উদ্বেগ বাড়ছে।
পড়ুন: চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছেছে এলএনজি-এলপিজিবাহী ২ জাহাজ
আর/


