বিজ্ঞাপন

গণসংহতি আন্দোলনের পদ ছাড়ছেন জোনায়েদ সাকি

বিএনপি সরকারে পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া জোনায়েদ সাকি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ ছাড়ছেন। শুক্রবার (৩ এপ্রিল) দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাচ্চু ভূইয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলাহয়, প্রধান সমন্বয়কারী তার পদ ছাড়ছেন, পরিবর্তে কে দায়িত্বে আসছেন সেটি জানা যাবে শনিবার (৪ এপ্রিল)।

বিজ্ঞপ্তিতে আরও হয়েছে, দলের প্রধান সমন্বয়কারীর দায়িত্ব কাকে দেয়া হবে, তা জানাতে শনিবার সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য দেয়ান আব্দুর রশিদ নীলু, মনির উদ্দীন পাপ্পু, ফিরোজ আহমেদ, তাসলিমা আখতার, হাসান মারুফ রুমীসহ কেন্দ্রীয় সদস্যরা।

২৯ আগস্ট ২০০২ সালে ‘জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তোলার আহ্বান’ নিয়ে যাত্রা শুরু করে গণসংহতি আন্দোলন। দীর্ঘ আইনি ও সাংগঠনিক প্রক্রিয়া শেষে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের নিবন্ধন পায় দলটি।

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের শরিক হিসেবে দলের প্রতীক মাথাল নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন জোনায়েদ সাকি।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারে গণসংহতির আন্দোলনের এই নেতাকে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। পরে অর্থ মন্ত্রণালয় থেকে সরিয়ে শুধু পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়।

বিজ্ঞাপন

পড়ুন : জুলাই অভ্যুত্থানের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করেছে বিএনপি: ইসলামী আন্দোলন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন