ভূরাজনৈতিক অস্থিরতার প্রভাবে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। স্থানীয় বাজারে বিশুদ্ধ স্বর্ণের (তেজাবি স্বর্ণ) মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সবশেষ গত বুধবার (০১ এপ্রিল) স্বর্ণের এই নতুন দাম নির্ধারণ করেছে। আজ শনিবারও (৪ এপ্রিল) সারা দেশে বর্ধিত এই মূল্যে স্বর্ণ কেনাবেচা হচ্ছে।
বাজুসের তথ্যমতে, গত বুধবার প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এটি দেশের ইতিহাসে স্বর্ণের দামের অন্যতম বড় উল্লম্ফন।
বাজুসের নির্ধারন করা মূল্য অনুযায়ী স্বর্ণের বর্তমান বাজারদর- ২২ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা,
১৮ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের মূল্য ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা।
বাজুস সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৈশ্বিক অস্থিরতা ও স্থানীয় বাজারে পিওর গোল্ডের সংকট নিরসনে দাম সমন্বয়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে স্বর্ণের বাজারে অস্থিরতা থাকলেও স্থিতিশীল রয়েছে রুপার দাম।
পড়ুন:ঢাকায় বাড়ছে গরম, তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রি
দেখুন:যুক্তরাষ্ট্রের ফিফথ ফ্লিটে ইরানের হা\ম\লা |
ইমি/


