বিজ্ঞাপন

সৈয়দপুরে যমুনা টেলিভিশনের যুগপূর্তি উৎসব পালন

আনন্দমুখর পরিবেশে নীলফামারীতে পালিত হয়েছে যমুনা টেলিভিশনের যুগপূর্তি উৎসব। এ উপলক্ষ্যে রোববার দুপুরে সৈয়দপুর প্রেস ক্লাবে আসেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সমাজসেবী, শিক্ষক ও সাংবাদিকসহ বিভিন্ন পেশা শ্রেণির মানুষ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যমুনা টেলিভিশনের দ্বিতীয় যুগে পদার্পণ উপলক্ষে কেক কাটেন প্রবীন সাংবাদিক দৈনিক আলাপনের প্রকাশ ও সম্পাদক আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহীদ সাহাব, সৈয়দপুর আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান। এর আগে আগত অতিথিদের স্বাগত জানান যমুনা টেলিভিশন নীলফামারী প্রতিনিধি আমিরুল হক।

অতিথিরা বলেন, যমুনা টিভি তার ১১ বছরের পথ চলায় নাগরিক প্রত্যাশা পূরণ করেছে। এই অল্প সময়ের মধ্যে দেশের প্রথম গণমাধ্যমে পরিণত হয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেই এ জনপ্রিয়তা অর্জন করা সম্ভব হয়েছে। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় যমুনা টিভি আগামীতে আরও বলিষ্ঠ ভূমিকা পালন করবে এমন প্রত্যাশা সবার।

এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি এম আর আলম ঝন্টু, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি আমিরুজ্জামান, দৈনিক কালেরকন্ঠের প্রতিনিধি তোফাজ্জল হোসেন লুতু, দৈনিক ইনকিলাব প্রতিনিধি নজির হোসেন নজু, মানবজীবনের প্রতিনিধি এম এ করিম মিষ্টার, আমাদের সময়ের প্রতিনিধি গোপাল চন্দ্র রায়, সংবাদ প্রতিনিধি কাজী জাহিদ, যুগান্তরের প্রতিনিধি জহুরুল ইসলাম খোকন, নীলফামারী বার্তা প্রতিনিধি ওমর ফারুক, বাংলাদেশ বেতার প্রতিনিধি সাব্বির আহম্মেদ সাবের, নাগিরিক টিভি সাদিকুল ইসলাম, আমার সংবাদের প্রতিনিধি এমআর আলী টুটুল, আমার দেশ প্রতিনিধি শাহাবাজ উদ্দিন সবুজ, জাতীয় নাগরিক পার্টির পৌর কমিটির আহবায়ক জাবেদ আত্তারি, বন্ধন শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক কবি রইজ উদ্দিন রকি প্রমূখ। এছাড়া আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যবসায়ী, সমাজসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

পড়ুন:আজ শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি

দেখুন:কেন পাকিস্তানে গেলেন বিসিবি সভাপতি? 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন