ASSET প্রজেক্টের আওতায় নার্সিং ইনস্টিটিউট কুড়িগ্রামে “ইনফেকশন কন্ট্রোল এন্ড প্রিভেনশন” বিষয়ক একদিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৫ ই মার্চ দুপুরে কুড়িগ্রাম সদর হাসপাতালের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ কর্মশালায় নার্সিং ইনস্টিটিউট, হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্বাস্থ্য শিক্ষা বিভাগের সিনিয়র স্টাফ নার্সরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোঃ নুর নেওয়াজ আহমেদ, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, কুড়িগ্রাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ.ন.ম গোলাম মোহাইমেন, ডা. মোঃ ছাদেকুর রহমান (কনসালটেন্ট, বক্ষব্যাধি ক্লিনিক, কুড়িগ্রাম) এবং ডা. নিসর্গ মেরাজ চৌধুরী (আরএমও, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, কুড়িগ্রাম)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোছা. নীহার বানু, নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ, নার্সিং ইনস্টিটিউট কুড়িগ্রাম।
এছাড়াও উপস্থিত ছিলেন নার্সিং ইনস্টিটিউটের সম্মানিত শিক্ষকবৃন্দ—মোঃ জহির রায়হান, করুনা রানী রায়, শিখা রানী ঢালী, শাহিনুর পারভিন, মোছা. রাজিয়াতুল হুমায়রা, মোছা. পেয়ারা খাতুন এবং জব প্লেসমেন্ট অফিসার মোঃ রফিকুল ইসলাম।
কর্মশালায় সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়, যা স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

